× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুত্রবধূ ও স্বজনদের হামলায় হাসপাতালে বৃদ্ধ শ্বশুর

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৬:৪২ পিএম

আহত দেলোয়ার মৃধা। প্রবা ফটো

আহত দেলোয়ার মৃধা। প্রবা ফটো

বরগুনার আমতলীতে পুত্রবধূ ও তার স্বজনদের হামলায় আহত হয়ে দেলোয়ার মৃধা (৮০) নামে এক বৃদ্ধ শ্বশুর হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১০ আগস্ট) রাতে উপজেলার গেড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার মৃধার দুই ছেলে রুবেল মৃধা ও সবুজ মৃধা কাতার প্রবাসী। বড় ছেলে রুবেলের স্ত্রী তানজিলা বেগম দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস না করে পটুয়াখালী সদর উপজেলার বাদুরা গ্রামে বাবার বাড়িতে থাকছেন। 

রবিবার দুপুরে তানজিলা বেগম শ্বশুরবাড়িতে আসলে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে তিনি বাবার বাড়ির লোকজনকে ডেকে আনেন। তারা এসে দেলোয়ার মৃধাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় ছোট পুত্রবধূ লিপি আক্তার ও স্ত্রী পারুল বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত দেলোয়ার মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পোলার বউ, তার মা ও ভাইরা আইসা মোরে মারছে। মুই এর বিচার চাই।

তবে অভিযুক্ত তানজিলা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু কথা কাটাকাটি হয়েছে, বিষয়টি পারিবারিক এবং মীমাংসা হয়ে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন আহম্মেদ সুমন বলেন, দেলোয়ার মৃধার হাতে ও পায়ে রক্তাক্ত জখম রয়েছে। তাকে ও অপর এক নারীকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা