× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ডাকাতির মামলায় ১০ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৩:৫৬ পিএম

নারায়ণগঞ্জে ডাকাতির মামলায় ১০ জনের কারাদণ্ড

প্রায় দুই দশক পর সিদ্ধিরগঞ্জে একটি ডাকাতি মামলার রায় ঘোষণা হয়েছে। এতে মহানগর যুবদলের এক নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল হক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওমর ফারুক নয়ন জানান, দণ্ডপ্রাপ্তরা হলেনÑ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯) এবং মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ৩০ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

এপিপি ওমর ফারুক বলেন, পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে ১০ জনকে সাত বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা