× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৩:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। 

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সালাম (৩২)।  তিনি নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাক চালক ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা