× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নারী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১১:৩৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসের ধাক্কায় শাহিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের কাজী বাড়ির মকবুল আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন।

তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে শাহিদা বেগম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা