× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী আলিফ হত্যা

চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর উপস্থিতি চেয়ে সমন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০০:১৭ এএম

চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর উপস্থিতি চেয়ে সমন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশের দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত।

রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি বলেন, আইনজীবী হত্যার চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের বাবা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। শুনানিকালে আদালতকে বিষয়টি জানিয়েছি। পরে আদালত বাদীর বরাবরে উপস্থিতির জন্য সমন জারি করেছেন। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আইনজীবী আলিফ হত্যা মামলায় গত ১ জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান। তিনি বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় এজাহারনামীয় ও তদন্তেপ্রাপ্ত আসামি মোট ৪২ জন। যার মধ্যে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর পলাতক রয়েছেন ১৮ জন। আসামিদের মধ্যে চারজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে একটি সমাবেশ হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময়কে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন চিন্ময়ের আইনজীবীরা। এ সময় আদালত প্রাঙ্গণে তার জামিন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েন চিন্ময়ের ভক্তরা। সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা