× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গণশুনানি

দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

বগুড়া অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ২১:৩০ পিএম

দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ না নেওয়ার ক্ষোভে এক বৃদ্ধ সংস্থাটির চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন। তবে নিক্ষিপ্ত জুতাটি মঞ্চে বসা চেয়ারম্যানের গায়ে লাগেনি।

রবিবার (১০ আগস্ট)  সকালে বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ওই বৃদ্ধকে বের করে দেন। পরে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাকে পুনরায় ভেতরে বসতে দেওয়া হয়।

জানা যায়, জুতা নিক্ষেপকারীর নাম ছাকোয়াত হোসেন মণ্ডল (৬৫)। তিনি একজন মৎস্যচাষি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে এসেছেন। প্রতিকার না পেয়ে হতাশ ছিলেন। পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও সুরাহা না পাওয়ার পর শেষ চেষ্টা হিসেবে তিনি দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। তবে তার অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

গণশুনানির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। পরে তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে কারণ জানতে চাইলে ছাকোয়াত হোসেন বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এই আক্ষেপেই জুতা নিক্ষেপ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি জেলে যাওয়ার প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে এসেছি। জুতা নিক্ষেপ করলে জেলে যেতে হবে, সেটা আমি জানি।’

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা