× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির অভিযোগ

জামালগঞ্জ ইউএনওর অপসারণে আল্টিমেটাম

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:২৯ পিএম

জামালগঞ্জ ইউএনওর অপসারণে আল্টিমেটাম

অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও ফ্যাসিস্টদের পুর্ণবাসনের অভিযোগ তুলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ইউএনও মূশফিকীন নূরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দূপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুব জমিয়তের সাবেক কেদ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি কাজী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা শাহ মো. লিয়াকত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সেচ্ছসেবক দল নেতা তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসরদের পুর্ণবাসন, সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছেন ইউএনও মূশফিকীন নূর। তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি বরাদ্ধের উন্নয়ন প্রকল্পে কাজের অনিয়ম করে চলেছেন। তার বাসার কর্মচারি দিয়ে উপজেলার সব সংস্কারকাজ ও উন্নয়ন প্রকল্পের কাজ করিয়ে উপজেলায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

তিনি আওয়ামী লীগের আমলে বিভিন্ন দুর্নীতি করেছেন। এখনও করছেন। আগামী ৭দিনের মধ্যে ইউএনওকে অপসারণ না করলে উপজেলাবাসীকে নিয়ে পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা