× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে নিলুফা ইয়াসমিন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই গ্রামের শাহ আলীর স্ত্রী। নিলুফা বেগমের ছোট দুইটি কন্যা সন্তান রয়েছে। 

নিহত নারীর স্বামী জানান, শনিবার রাত ৮টার দিকে ওই দম্পতি মাটিতে বসে রাতের খাবার খাচ্ছিল। এ সময় একটি বিড়াল সাপকে তাড়া করলে কোনো কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে এসে সাপ তার স্ত্রীর পায়ে কামড় দেয়। একপর্যায়ে তার দিকেও সাপটি ধেয়ে আসে। ভয়ে দুই শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান শাহ আলী। পরে সাপ চলে গেলে তাৎক্ষণিকভাবে তারা নিলুফা ইয়াসমিনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে রোগীর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকায় পৌঁছালে নিলুফা মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন রয়েছে। তবে ওই রোগীর অবস্থা এতই খারাপ ছিল যে, তাকে ভ্যাকসিন দেওয়া সম্ভব ছিল না। এ কারণেই আমরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা