× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৯:২৫ পিএম

মিঠাপুকুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর ভাবি মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

রবিবার (১০ আগস্ট) সকালে ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসব তথ‍্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

অভিযোগ সুত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের আকবর আলীর নাবালিকা কন‍্যা (১২) সকালে ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিবেশী দাদা আবুল কালাম ডেকে নেন। এ সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন। একপর্যায়ে জোর করে তার বুকে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আবুল কালাম দ্রুত পালিয়ে যান।

ওই কিশোরীর ভাবি বলেন, প্রতিনিয়তই আমাদের বাড়িত আসে সে। তবে আজ (রবিবার) সুযোগ পেয়েই আবুল কালাম মেয়েটির সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। এর বিচার চাই।

স্থানীয় জনি নামে একজন জানান, আবুল কালাম এর আগেও নারী কেলেঙ্কারির মামলায় জেলে গিয়েছিলেন। পরে সেটি টাকার বিনিময়ে রফা করেছেন। এখন আবার এই ঘটনা ঘটিয়েছেন। আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক।

অভিযুক্ত আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব‍্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

তবে তার স্ত্রী জানান, নাতনি হয়, তাই একটু দুষ্টুমি করেছে। তাই বলে কী আপনারা লেখালেখি করবেন। চুপ থাকেন, আমরা বিষয়টি মীমাংসা করবো।

মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা