× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ লক্ষ টাকার কসমেটিক্স ও ওষুধসহ আটক ১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৯:১৫ পিএম

৮ লক্ষ টাকার কসমেটিক্স ও ওষুধসহ আটক ১

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণের ভারতীয় নিষিদ্ধ কসমেটিক্স ও ওষুধসহ হালিম মিয়া (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। 

রবিবার (১০ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, ৯ আগস্ট বিকাল ৪টায় মেঘনার ত্রীবেণী সেতু এলাকার রেল ব্রিজের নিচে নৌকা থেকে তাকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নৌ থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান।

আটককৃত হালিম মিয়া সুনামগঞ্জের সদর থানাধীন ডলুরা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার ত্রীবেণী সেতুর জোড়া রেলব্রিজ এলাকায় একটি নৌকাতে ভারতীয় পণ্য চোরাচালান করছে। এমন সংবাদের ভিত্তিতে নদীতে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরাকারবারি হালিমকে আটক করে তার কাছ থেকে পাঁচ বস্তা ভারতীয় পণ্য উদ্ধারসহ জব্দ করা হয়। জব্দকৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির ওষুধ ও বিভিন্ন ব্রান্ডের কসমেটিক্স। যার আনুমানিক মূল্য হবে ৭ লাখ ৯৬ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হালিম মিয়ার সহযোগী এরশাদ ও মোস্তফা পালিয়ে যায়।

এ বিষয়ে নৌ থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হালিম স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত নদীপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবারি করে দেশের বিভিন্ন স্থানের বিক্রি করে। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা