নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৮:৩৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৮:৪৫ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লাবাসী। রবিবার (১০ আগস্ট) সকালে এ মানববন্ধন করা হয়। সচেতন নাগরিক সমাজ ফতুল্লার ব্যানারে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে। জ্যামের কারণে শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে অংশ নিতে পারে না। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য দেনন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার পফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।