× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ লাখ টাকার সিটিরিজিন ট্যাবলেট আটক

কুমিল্লা অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৮:১৯ পিএম

৫০ লাখ টাকার সিটিরিজিন ট্যাবলেট আটক

সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে ৯ আগস্ট আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের প্রায় ৭ কিলোমিটার ভেতরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৩১ হাজার ২০০টি অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয়। এসব ট্যাবলেটের বাজারমূল্য ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

জব্দকৃত ট্যাবলেটগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা