× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যসেবায় ‘কিউআই চ্যাম্পিয়ন’ ডা. মিজানুর রহমান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৭:০৮ পিএম

স্বাস্থ্যসেবায় ‘কিউআই চ্যাম্পিয়ন’ ডা. মিজানুর রহমান

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় ‘কিউআই চ্যাম্পিয়ন’ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান। এ উপলক্ষে (৯ আগস্ট) শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ইনস্টিটিউট ফর হেলথকেয়ার ইম্প্রভমেন্টের কারিগরি সহায়তায় ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা হলরুমে অনুষ্ঠিত হয় জাতীয় গুণগত মানোন্নয়ন সম্মেলন ২০২৫।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানসহ দেশের চারজন চিকিৎসককে ‘কিউআই চ্যাম্পিয়ন’ হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্য তিন ডাক্তার হলেনÑ সিলেট এম এ জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির ও যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এমদাদুল হক। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ডাক্তারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, নরসিংদী জেলা হাসপাতালের সেবার মান ও পরিধি অন্যান্য হাসপাতালের তুলনায় বৃদ্ধি পেয়েছে।  হাসপাতাল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীরা পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন ও পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন। হাসপাতালের এসব গুণগত মান যাচাই-বাছাই করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায়   নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানকে ‘কিউআই চ্যাম্পিয়ন’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, আমার সকল সহকর্মী, স্টাফ ও রোগীর কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় জেলা হাসপাতাল এই সফলতা অর্জন করতে পেরেছে। এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো কাজ ও সেবার পরিধি বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা