× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনা অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৬:৫২ পিএম

৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সার মজুত ও কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে চুকনগর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে যতিন কাশেম রোডের বাদামতলা মোড়ে মেসার্স জালাল ট্রেডার্সে ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি সার মজুত অবস্থায় পাওয়া যায়। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোট ৩৭৫ বস্তা সার জব্দ করা হয়।

একই অভিযানে মালতিলা এলাকার মেসার্স সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ কুমার ঘোষকে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রি না করা ও স্টক রেজিস্টার ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছেÑ যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বাজার কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন এবং ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা