কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৬:০০ পিএম
কুলাউড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি প্রাইভেটকারসহ আটক হেলাল মিয়া। প্রবা ফটো
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল মিয়া (৩৫) নামে এক যুববকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) প্রাইভেটকারটি উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার দিবাগত রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার সিতার মিয়ার বাড়ি থেকে প্রাইভেটকারটি চুরি হয়। এ ঘটনায় প্রাইভেটকার মালিক কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার কুলাউড়া থানার সোনাপুর এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।