× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৪:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় ভাত রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার জেলের মধ্যে আমজাদ হোসেন (৪০) নামে একজন মারা গেছেন। শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের স্বজন আবদুল কাদের মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমজাদ লক্ষ্মীপেুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে জানিয়ে নিহতের স্বজন আবদুল কাদের বলেন, পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করার প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার সকালে রামগতি মাছঘাট এলাকার একটি খালের মধ্যে ভাসমান নৌকায় গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না করছিলেন তারা। এ সময় লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গুরুতর দগ্ধ হন চারজন। 

আহতদের উদ্ধার করে প্রাথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার আরও অবনতি হলে ওইদিনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। 

সেখানে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) প্রায় ৩০ ঘণ্টা চিকিৎসা শেষে শরীরে ৬৬ শতাংশ দগ্ধ অবস্থায় আমজাদ হোসেন মৃত্যুবরণ করেন। 

অপর দগ্ধ ফারুকের (৪০) শরীরের ৪৫ শতাংশ দগ্ধ; আব্দুল খায়েরের (৩২) শরীরের ৩৫ শতাংশ দগ্ধ এবং গনি খাঁর (৫০) শরীরের ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা