× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৩:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ব্রাজিল থেকে আনা লোহা স্ক্র্যাপের একটি কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। বুধবার বন্দরের ৪ নম্বর গেট দিয়ে কনটেইনারটি ছাড় করানোর সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয়তা শনাক্ত করে।

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বুধবার (৬ আগস্ট) ৪ নম্বর গেট দিয়ে কনটেইনারটি খালাস করার সময় বন্দর এলাকায় স্থাপিত ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে’ তেজস্ক্রিয়তার সংকেত ধরা পড়ে। এরপর কন্টেইনার খালাস স্থগিত করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে। তারা এসে কনটেইনারটি পরীক্ষা করবে। পরবর্তী সিদ্ধান্ত তাদের প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের স্ক্রিনিংয়ে কনটেইনারের ভেতরে থোরিয়াম-২৩২, রেডিয়াম-২২৬ এবং ইরিডিয়াম-১৯২ এই তিন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিকভাবে এক মাইক্রোসিভার্ট মাত্রা রেকর্ড করা হয়েছে, যা তুলনামূলকভাবে কম মাত্রার তেজস্ক্রিয়।

বন্দর সূত্রে জানা যায়, ব্রাজিল থেকে আসা ওই কনটেইনারটি ঢাকার ডেমরার এক আমদানিকারক প্রতিষ্ঠানের। এটি ব্রাজিলের মানাউস বন্দর থেকে ৩০ মার্চ এমএসসির একটি জাহাজে তুলে দেওয়া হয়। এরপর ১৮ এপ্রিল এটি যায় পানামার ক্রিস্টোবাল বন্দরে। সেখান থেকে ৩ মে পাঠানো হয় নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে। পরে ২ জুন কলম্বোর উদ্দেশ্যে রওনা হয় কনটেইনারটি। কলম্বো বন্দরে এটি ১৫ জুলাই নামানো হয় এবং ২৮ জুলাই সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল থেকে চট্টগ্রামগামী জাহাজে তোলা হয়। এরপর ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি আসে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা