× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএম সুলতানের জন্মদিন রবিবার

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৯ পিএম

চিত্রশিল্পী এসএম সুলতান।

চিত্রশিল্পী এসএম সুলতান।

বাংলাদেশের চিত্রকলায় অনন্য অবদান রেখেছেন বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। রবিবার (১০ আগস্ট) মহৎ এই চিত্রশিল্পীর ১০১তম জন্মদিন। ১৯২৪ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্ম নেন তিনি। তার বাবা মেছের আলী ও মা মাজু বিবি।

এই চিত্রশিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। জন্মভূমি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার নিজস্ব সংগ্রহশালা প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এসএম সুলতান পেয়েছেন ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার।

তার জন্মদিন পালন উপলক্ষে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা