× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুমতী নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৯:৪০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:০৩ পিএম

মধুমতী নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নদীবন্দর হিসেবে খ্যাত ভাটিয়াপাড়ায় মধুমতী নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে প্রায় ১শ’ মিটার এলাকা নদী গর্ভে  বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে আতঙ্কে দোকান-পাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। তবে, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, জিও ব্যাগ ফেলে প্রাথমিক ভাঙন রোধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এ বাজারটি গড়ে উঠেছে  মধুমতী নদীর কোল ঘেঁষে। এ বাজারটি নদী-বন্দর হিসেবে ব্যবহারিত হওয়ার পাশাপশি রয়েছে রেলস্টেশন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৮ আগস্ট)  মধুমতী নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১শ’ মিটার এলাকা। ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল।স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন মোল্লা ও গোলাম মোস্তফা জানান, ভাঙনকবলিত এ বাজারে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙনের মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। এর আগেও কয়েকবার ভাঙনের শিকার হয়েছেন এখানকার ব্যবসায়ীরা। ফলে জীবিকার একমাত্র উৎস ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনেক ব্যবসায়ীকে হতে হয়েছে নিঃস্ব। ভাটিয়াপাড়া বাজারের  মধুমতী নদী ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদের। দ্রুত ভাঙনকবলিত এলাকায় স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের।

ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মামুন শরীফ জানান, জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক।

গোপালগঞ্জ পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল জানান, এ ঘটনার পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে ৬ হাজার জিও ব্যাগ ফেলানোর পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। 

আশ্বাস নয়, ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা