× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৭:৩০ পিএম

বগুড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে শহরের পুরান বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে নিজের ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার নাম মোস্তাক আহমেদ ওরফে লিংকন (৫২)। তিনি বগুড়া সদর উপজেলার রামশহর গোকুল এলাকার মৃত মোখলেসুর রহমান মুকুলের ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা