× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙ্গাবালী প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:৫৮ পিএম

শনিবার নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী। প্রবা ফটো

শনিবার নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী। প্রবা ফটো

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী। শনিবার (৯ আগস্ট) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যার রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা লোকজন বলেন, দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, এটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে অবহেলিত। সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানসম্মত চিকিৎসা সেবা দিতে। পাশাপাশি প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। আশা করছি, দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত এসব মানুষ আমাদের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবেন। তারা সামান্যতম উপকৃত হলেও আমাদের এই প্রচেষ্টা সফল হবে।

নৌবাহিনী জানায়, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা