× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার ইউপি সদস্য হত্যার প্রধান আসামি শেখ ফরিদ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:১৭ পিএম

কুমিল্লার ইউপি সদস্য হত্যার প্রধান আসামি শেখ ফরিদ গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রধান আসামিকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। 

শুক্রবার (০৮ আগস্ট)  দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।  শনিবার (০৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ ঘটনার রেশ ধরে গত ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৫ আগস্ট  নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার প্রধান আসামি শেখ ফরিদ।

প্রসঙ্গত, এ ঘটনাকে কেন্দ্র করে আলিয়ারা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় অনেক বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা