× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি বন্দরের অব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে : নৌপরিবহন উপদেষ্টা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:০০ পিএম

হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, হিলি পোর্টে কিছু অব্যবস্থাপনা রয়েছে, চেয়ারম্যানকে বলেছি বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ২৪টি পোর্টের মধ্যে ৪টি পোর্ট বন্ধ করা হয়েছে। অনেক পোর্ট রয়েছে যেখান থেকে তেমন রাজস্ব আদায় হয় না। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থলবন্দরগুলো প্রাইভেট সেক্টরে দেওয়ার চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার। সেইসঙ্গে যেসব স্থলবন্দর দিয়ে সরকার কোনো রাজস্ব পায় না সেই সব স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪টির মধ্যে চারটি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। এছাড়াও আরও চারটি স্থলবন্দর বন্ধের প্রক্রীয়াধীন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হিলি স্থলবন্দরের সমস্যাগুলো দেখা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারূল মান্নান, রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুন কুমার বিশ্বাস, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাটসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা