× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুতে বিয়ের আনন্দ পরিণত হলো শোকে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:২৫ পিএম

শিশু ইকরা

শিশু ইকরা

শিশু ইকরা’র (৬) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুতে বিয়ে বাড়ির আলোকসজ্জার ঝিলিক বাতির আনন্দ পরিণত হলো শোকে। 

জানা যায়, শুক্রবার (০৮ আগস্ট) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে নিহতের চাচাতো বোনের বিয়েতে এ ঘটনা ঘটে। শিশু ইকরা কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন থানার এসআই তারেক হোসেন।

প্রতিবেশী জানান, চাচাতো বোন মিরজানার বিয়ের উৎসব চলছিল, এ সময় শিশু ইকরা ঝিলিক বাতি নিয়ে অন্য শিশুদের সাথে খেলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।’

চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা