× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সাংবাদিক হত্যা জাতির জন্য একটি অশনি সংকেত’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:২০ পিএম

‘সাংবাদিক হত্যা জাতির জন্য একটি অশনি সংকেত’

গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাব। 

শুক্রবার (৮ আগস্ট) এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই কমলনগর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আমানত উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাব নেতারা বলেন, গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আসাদুজ্জামান তুহিন গাজীপুরে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওইদিন রাতেই একটি গোষ্ঠী তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? ‘সাংবাদিক হত্যা জাতির জন্য একটি অশনি সংকেত’। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতন কেবল ব্যক্তিগত আঘাত নয়: এটি গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ। জাতীয় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে।সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অপরাধীদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক সমাজ। দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও খুন হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কমলনগর প্রেস ক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, সদস্য- এম এ মজিদ,শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, মাকছুদুর রহমান, নাসির মাহমুদ বিএসসি, মোখলেছুর রহমান ধনু, শোরাফ উদ্দীন স্বপন, হেলাল উদ্দীন সুমন, শাহাদাত হোসেন সুমন, হাবিবুর রহমান, এমরান হোসেন, ইউনুছ হাওলাদার ও রিমন রাজু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা