× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বল দিতে ডেকে নিয়ে অভিযুক্ত ইউএনওর পক্ষে মানববন্ধনে দাঁড়

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৯:০৩ পিএম

রাঙ্গাবালী ইউএনওর পক্ষে মানববন্ধনে বাহারচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ছবি : সংগৃহীত

রাঙ্গাবালী ইউএনওর পক্ষে মানববন্ধনে বাহারচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আশ্রয়ণ প্রকল্পের দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের নাম করে ডেকে নিয়ে মানববন্ধনে দাঁড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। 

উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ, কম্বল দেয়ার নাম করে নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের পক্ষে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করানো হয়েছে তাদের। 

আবার অনেককে কম্বল না দিয়ে শূন্য হাতে ফিরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। 

ভুক্তভোগী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সাড়ে চার বছর রাঙ্গাবালী উপজেলায় ইউএনও ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন মাশফাকুর রহমান। এই সময়ে তিনি নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমে তার এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে তদন্ত করে জেলা প্রশাসন। তদন্তে সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকায় চিঠি দেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।  গত ১ ডিসেম্বর জেলা প্রশাসন ইউএনওকে অবমুক্ত করলে পুলিশের গাড়িতে রাঙ্গাবালী ছাড়েন তিনি। 

তার দুর্নীতি ও অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে ইউএনওর অনুসারীরা গত ৮ ডিসেম্বর তার পক্ষে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের নেতৃত্ব ছিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা খালিদ বিন ওয়ালিদের ওপর।

মানববন্ধনে বাহেরচর সরকারি আশ্রয়ণ কেন্দ্রের বেশ কয়েকজনকে কম্বল দেওয়ার নাম করে আনা হয়। পরে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয় মানববন্ধনে। 

পাশা তালুকদার ও তার স্ত্রী অমলা বেগম ছিলেন সেখানে। পাশা বলেন, ‘কম্বল দেয়া কথা বলে আমাদের ডেকে নেয়া হয়। আমরা বঙ্গবাজারে গেলে ইউএনও স্যারের মানববন্ধনের লাইনে দাঁড়াতে বলা হয়। প্রায় এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে তাদের শেখানো কথাও বলি। অথচ আমাদের কম্বল না দিয়ে বিদায় করা হয়েছে।’ 

আশ্রয়ণের বাসিন্দা পিয়ারা বেগম বলেন, কম্বল দেয়ার কথা বলে তাদের ডাকা হয়। পরে তাদের ইউএনওর পক্ষে আয়োজিত মানবনন্ধনে দাঁড় করানো হয়। কিন্তু কম্বল তাদের দেওয়া হয়নি। 

বাহেরচর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা জেলে ইলিয়াসের স্ত্রী শিরিন বেগম বলেন, ‘আশ্রয়ণের নুরু কম্বল দেয়ার কথা বলে আমাকে ডেকে আনে। কিন্তু কোনো কম্বল দেয়নি।’ 

রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ বলেন, ‘রাঙ্গাবালীতে কোনো অফিসার আসলেই একটি স্বার্থন্বেষী মহল তাদের কাছাকাছি থেকে সুবিধা নিতে লিপ্ত হয়। স্বার্থ ফুরালে সুবিধাবাদীরা ওই অফিসারকে বির্তর্কিত করেন। যে কারণে এখানে কোনো অফিসার আসতে চায় না।’

তার দাবি, ‘ইউএনও যথেষ্ট আন্তরিক ছিলেন, তাই মানবতায় জায়গা থেকে তাকে সমর্থন করেছি। আর মানববন্ধন করেছে জনগণ, আমি ছিলাম না। তাছাড়া কম্বল বিতরণ ও মানবন্ধন হয়েছে আলাদা স্থানে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ হয়তো এমন অভিযোগ করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা