× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদ্মা নদীর প্রবল স্রোতে অস্থায়ী লঞ্চঘাটের র‌্যাম্প অচল হয়ে পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় ১৩ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ীভাবে পাটুরিয়া ১ নম্বর ফেরিঘাটের পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটের র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে গিয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। একটি র‌্যাম্পের তার ছিঁড়ে পানিতে ডুবে যায়, অন্যটির অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিঘ্নিত হয়।

পান্না লাল নন্দী বলেন, গত ৫ আগস্ট পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় অস্থায়ীভাবে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে লো নিরাপদ স্থানে সরিয়ে যাত্রী ওঠানামা চলছিল। তবে গতকাল সন্ধ্যায় সেই ঘাটও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, আজ সকাল থেকে বিকল্প স্থান থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে, তবে এখানে কোনো পন্টুন নেই। অনেক কষ্টে যাত্রী পারাপার করছি। দ্রুত স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা না হলে এ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, পাটুরিয়া লঞ্চঘাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ। পদ্মার প্রবল স্রোতে ঘাটের জেটি ধসে পড়া ও ভাঙনের কারণে চলাচল ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা