× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের মিথ্যা মামলায় দুই নারীর অর্থদণ্ড

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৮:৩৭ পিএম

যৌতুকের মিথ্যা মামলায় দুই নারীর অর্থদণ্ড

জয়পুরহাটে পৃথক দুটি যৌতুকের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় দুই বাদীর অর্থদণ্ড করেছেন আদালত। অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে তাদের কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছেন দুই বাদী। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক দৈনিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে একটি মামলার বাদী নুদার সুলতানা লিজাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলার বাদী হানিফা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা নুদার সুলতানা লিজার সঙ্গে স্বামী মাহফুজুর রহমানের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিনি ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে মামলা মিথ্যা প্রমাণিত হলে আসামি মাহফুজুর রহমানকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেন আদালত।

অন্যদিকে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হানিফা খাতুন এক লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে মামলাটি মিথ্যা হওয়ায় আসামিকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা