× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাল সনদ জমা দেওয়ায় সভাপতির পদ হারালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম

জাল সনদ জমা দেওয়ায় সভাপতির পদ হারালেন বিএনপি নেতা

বরিশালের বাকেরগঞ্জের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি হতে বিএনপি নেতাকে জাল সনদ প্রদানের দায়ে সভাপতি পদ থেকে বাতিল করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত বৃহস্পতিবার (০৭ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশিবো/ বিঅ/ ২০২৫/ ২৯৮৮ নম্বর স্মারকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বোর্ড কর্মকর্তা জানান, জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে স্থানীয়দের অভিযোগ এবং প্রকাশিত বিভিন্ন সংবাদের ওপর ভিত্তি করে ২ নম্বর চরাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদারের বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া বিএনপি নেতা সোহাগ হাওলাদারের বিবিএ সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিস জারি করা হয়েছে। 

বাকেরগঞ্জ উপজেলার  চরাদী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে যে, আপনার প্রতিষ্ঠানের এডহক কমিটি ১৩/০২/২০২৫ তারিখের বশিবো/বিঅ/২০২৫/৫৬৬নং স্মারকে অনুমোদিত হয়। সূত্রোক্ত ১নং এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৭২ অনুযায়ী বর্ণিত কমিটির সভাপতির পদ বাতিল করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রবিধানমালার ৬৪ (৯) অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পত্র ইস্যু করা হলো।

নোটিসটি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার,  উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাকেরগঞ্জ, এডহক কমিটির সভাপতি  মোঃ সোহাগ হাওলাদার, শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পিএসটু এবং সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে অনুলিপি দেওয়া হয়েছে।  

ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিযুক্ত বিএনপির নেতা সোহাগ হাওলার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাসের সদন জমা দেন। ওই সনদ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় মোঃ সাইফুল ইসলাম দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর সদন যাচাইয়ের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে সোহাগের বিবিএ পাসের সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবেদনকারী শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।  

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, মোঃ সোহাগ হাওলাদার সনদটি জাল সে বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মহসীন ভূঁইঞার পাঠানো প্রতিবেদন হাতে পাওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত মোঃ সোহাগ হাওলাদারকে মূল সনদ নিয়ে বোর্ডে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেখার জন্য নোটিস করা হয়েছিল। তিনি তার স্বপক্ষে যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিয়ে নোটিস জারি করা হয়েছে। এ বিষয়ে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনিচুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ থেকে সোহাগ হাওলাদারকে বাতিলের নোটিস হাতে পেয়েছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা