ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৭:১৪ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর এবং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খালেক মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক মামলায় শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মালিগ্রাম এলাকা থেকে তাকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক মামলায় খালেক মোল্লাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খালেক মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির চান্দ্রা ইউনিয়নের সভাপতি ছিলেন। তবে ২০১৪ সালের পর থেকে তিনি সাবেক এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে রাজনীতিতে জড়ান। পরে তিনি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ লোক হিসেবে এলাকায় পরিচিতি পান।