× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা বৃষ্টিতে সীতাকুণ্ডে জলাবদ্ধতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৫:৩০ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ১৫:৫৮ পিএম

টানা ভারী বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা। প্রবা ফটো

টানা ভারী বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা। প্রবা ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। শহর থেকে গ্রামীণ এলাকা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে পানি জমে গেছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সৈয়দপুর, মুরাদপুর, বারৈয়াঢালা, আমিরাবাদ এবং পৌরসভার নামার বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় পানির উচ্চতা পৌঁছেছে কয়েক ফুট পর্যন্ত। নিচু বসতবাড়িতে পানি ঢুকে অনেকেই ঘরবন্দী হয়ে পড়েছেন।

প্রবল বৃষ্টিতে পুকুর ও প্রজেক্ট থেকে মাছ ভেসে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত মাছচাষি। স্থানীয়দের অভিযোগ, আগে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিত, তবে এবারের পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ভয়াবহ।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী মানুষ ও দিনমজুর শ্রেণির লোকজন।

গ্রামীণ এলাকার অবস্থা আরও করুণ। বহু কাঁচা রাস্তা পানির চাপে ধসে গেছে, বসতবাড়িতে পানি ঢুকে গেছে। কোথাও কোথাও গবাদিপশু ও ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড আবহাওয়া অফিসের সহকারী মো. ইমরান জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা