বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৫:০৩ পিএম
সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রবা ফটো
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিয়া শরিফ। শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপন স্বাক্ষরিত প্যাডে ৩১ জন বিশিষ্ট বাসাইল উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
ওই কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা ও সম্পাদক শরিফ বলেন, আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখা এ অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে। মানবাধিকার লঙ্ঘনজনিত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটি দেওয়ায় টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সম্পাদক। সেই সাথে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।