× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যখাতে সংস্কার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক ব্লকেড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ১৫:৫৯ পিএম

শুক্রবার (৮ আগস্ট) ১২তম দিনের মত এই আন্দোলন করছেন তারা। প্রবা ফটো

শুক্রবার (৮ আগস্ট) ১২তম দিনের মত এই আন্দোলন করছেন তারা। প্রবা ফটো

বরিশালের ‎শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ‎সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে জুম্মার নামাজ আদায় করেন তারা।

শুক্রবার (৮ আগস্ট) ১২তম দিনের মত এই আন্দোলন করছেন তারা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক  আটকে দেন আন্দোলনকা্রীরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা।

এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। নামাজে আন্দোলনকারী ছাড়াও কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। 

‎আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে ১২তম দিনের মত আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি।  দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

‎আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা