× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে তলিয়ে গেছে ট্রলার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে একটি মালবাহী ট্রলার তলিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান ও স্থানীয় সোহেল রানাসহ কয়েকজন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বালুবোঝাই একটি বড় বাল্কহেড বাঁধা ছিল। তীব্র স্রোতের টানে বাল্কহেডটির রশি ছিঁড়ে সজোরে পেছনে থাকা একটি কার্গো জাহাজে আঘাত করে। এ সময় কার্গোর ওপর থাকা বেশ কয়েকজন অল্পের জন্য নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পান।

এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো ও বাল্কহেড ৫নং ঘাটের পন্টুনে সজোরে ধাক্কা দেয়। এতে পশ্চিম দিকে থাকা একটি মালবাহী ট্রলার পন্টুনের ধাক্কায় মুহূর্তে তলিয়ে গিয়ে স্রোতে হারিয়ে যায়। এ সময় ট্রলারের চালক বাচ্চু খা (৪০), তার ভাতিজা সাব্বির খাঁ (২০) পন্টুনের রশি ধরে কোনোমতে প্রাণে রক্ষা পান।

দৌলতদিয়ার ৪নং ফেরিঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার বাসিন্দা ক্ষতিগ্রস্ত বাচ্চু খা জানান, নদীর পাড়ে তার বসতবাড়ি। ভাঙন শুরু হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বাড়িঘর ভেঙে মালামাল ট্রলারে করে ৭নং ফেরিঘাট এলাকায় নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছিলেন। বিকালে বাড়িতে থাকা কিছু বালু ও মালামাল বোঝাই করে ৫নং ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় পন্টুনের কাছাকাছি থাকায় প্রচণ্ড ধাক্কায় তাদের ট্রলারটি মূহুর্তে তীব্র স্রোতে ডুবে স্রোতে হারিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে চাচা-ভাতিজা পন্টুনের রশি ধরে তীরে উঠতে সক্ষম হন। অন্যথায় স্রোতের মধ্যে পড়লে হয়তো উঠতে পারতাম না।

বাচ্চু খার বড় ভাই সালাম খা জানান, সাড়ে ২৮ হাত লম্বা তাদের ট্রলারটি বানাতে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছিল। নদী ভাঙনে বাড়িঘর ও বসতভিটে চলে যাচ্ছে।এখন উপার্জনের একমাত্র অবলম্বন ট্রলারটি হারিয়ে যাওয়ায় তার ভাই চরম বিপাকে পড়ে গেলো। তবে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া যে তার ভাই ও ছেলে বেঁচে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা