× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১২:৫৩ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ১৫:০৭ পিএম

বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। 

এর আগে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা বিপদসীমা অতিক্রম করায় চাপ কমাতে গত মঙ্গলবার দিবাগত রাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানির চাপ আরো বৃদ্ধি পাওয়াতে পর পর ৪ বার পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৭৮ ফুট এমএসএল। এছাড়া কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএমএল। তাই পানির চাপ নিয়ন্ত্রণ করতে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলীতে পড়ছে। কেন্দ্রের ৫ টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় চলে আসাতে কিছু কিছু হ্রদ তীরবর্তী এলাকায় নিম্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছে।

এদিকে পানির পরিমাণ যদি বৃদ্ধি পায় তার ওপর ভিত্তি করে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি বা কমানো হতে পারে।

উল্লেখ্য, পানি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর কৃত্রিম ভাবে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। এতে প্রায় ৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মনুষ্য সৃষ্ট কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। এই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলাধীন প্রায় ৫৪ হাজার একর কৃষিজমি ডুবে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা