× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

জাল সনদ দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া মো. আলীকে অব্যাহতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ২৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাল সনদ দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদে বসা মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 

গত বুধবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে দুপুরে তার বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে সভাপতি পদে বসার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি।

চিঠিতে উল্লেখ করা হয়, বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর দাখিল করা স্নাতক পাসের সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

চলতি বছরের ২৪ মার্চ বোয়ালখালী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সম্প্রতি অভিযোগ ওঠে জাল সনদ ব্যবহার করে সভাপতি পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী। সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগের ২০০৩ সালের একটি স্নাতক পাসের সনদ যুক্ত করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই নামে তাদের কোনো বিভাগ নেই। ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ চালু হয়েছে ২০১০ সালে। 

মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তার ফেসবুক আইডিতে উল্লেখ করা হয় তিনি দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক আলোকিত শতাব্দীর নির্বাহী সম্পাদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা