× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি-সেনাবাহিনীর অভিযানে চোরাচালানের পণ্য আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৮:১৯ পিএম

বিজিবি-সেনাবাহিনীর অভিযানে চোরাচালানের পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বুধুন্তী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও সেনাবাহিনীর টহল দল অংশ নেয়।

অভিযানে আটককৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছেÑভারতীয় নিষিদ্ধ ওষুধ তিন লাখ ৩৭ হাজার ২০০ পিস, ইডিটিএ টিউব সাত হাজার ২০০ পিস, জিরা এক হাজার ৫০০ কেজি, শেরওয়ানী ৪১ পিস, মোবাইল ফোন ১১১টি, অরিও বিস্কুট ১০ হাজার ৮০০ পিস, ফুচকা ৫৫০ কেজি, কসমেটিকস সামগ্রী ৩১১ পিস, শার্ট ৩৬ পিস, কম্বল ৮ পিস ও কেমিক্যাল ৫৭ লিটার।

আটক এসব মালামালের মূল্য আনুমানিক এক কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা। বর্তমানে মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেকোনো ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ২৫ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবি ও সেনাবাহিনীর এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা