× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঁড়িয়ে থাকা স্ক্যাভেটরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

রংপুর অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৭:২৭ পিএম

দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। প্রবা ফটো

দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। প্রবা ফটো

রংপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা স্ক্যাভেটরের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের চালক ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে পীরগঞ্জের বড়দরগাহ রংপুর-ঢাকা মহাসড়কের ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীরপুরের কালিয়াকৈর উপজেলার উলুসা গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে চালক বায়েজিদ মিয়া (২৫) ও ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে হেল্পার মুশফিকুর রহমান (২৩)। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী সেলিম কার্গো ভিশনের একটি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪১৪১) দ্রুত গতিতে বড়দরগাহ ওভারপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্ক্যাভেটরকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেল্পার নিহত হন। 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মরদেহসহ দুর্ঘটনা কবলিত কার্ভাড ভ্যানটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা