× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম

জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এ সময় ওয়াগগাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাচালানের সঙ্গে জড়িত। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক (৪১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর সঙ্গে উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা