× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৭:১৮ পিএম

নিহত মুনতাহার

নিহত মুনতাহার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে চার বছরের শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সুতাং নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তার মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় তার মরদেহ পাওয়া যায়। শিশুটি হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে শিশু মুনতাহা বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়। পরে চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গত দুদিন পর সুতাং নদীতে মরদেহের খোঁজে অভিযান চালিয়েও খুঁজে পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের মুড়ায় আটকানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে মুনতাহার আত্মীয়স্বজন মরদেহ সনাক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা