× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৬:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম পেয়ারা বেগম (৫৫)। তিনি অনন্তপুর গ্রামের ভ্যানচালক বকুল মিয়ার (৬০) দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, বকুল মিয়ার চার স্ত্রী ছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী জীবিত আছেন। স্বামী-স্ত্রীদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।

বকুল মিয়া বলেন, তিন দিন আগে আমার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর আর তেমন কিছু হয়নি। তবে গত দুই দিন ধরে পেয়ারা বেগম শারিরীকভাবে অসুস্থ ছিলেন।

নিহতের স্বজনরা জানান, পেয়ারা বেগম পল্লী চিকিৎসকের ওষুধ খাওয়ার পর শারিরীক অবস্থার অবনতি হয়। বুধবার ওষুধ ফেরত দেওয়া হলেও বৃহস্পতিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা