× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৫:০৭ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১৫:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন নামে এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের আখড়াবাজার এলাকার থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় মারা যান। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা