× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় গাড়িচাপায় কিশোর নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৪:২৩ পিএম

ভালুকায় গাড়িচাপায় কিশোর নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  মেহেরাবাড়ি এলাকায়।

আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইটইঞ্জিন চল্লিশাপাড়ার মো. উজ্জল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে চাকরি করত।

জানা গেছে, আলী নূর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেহেরাবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা