× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

রংপুর অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২২:২৫ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৫ ২২:২৭ পিএম

নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। ৫ আগস্ট চূড়ান্ত বিজয় নয়, নির্বাচনে যার যার ভোট যাকে খুশি তাকে দিতে পারলে সেদিন চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

বুধবার (৬ আগস্ট) বিকালে রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ঘোষণাপত্র পাঠের আগপর্যন্ত আমরা অনেকটা আতঙ্কিত থাকলেও এখনও যে শঙ্কামুক্ত তা না। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান যে ঘোষণাপত্র জারি করেছেন, সেখানে নির্বাচন কমিশনকে রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এবং যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, এখন একটি কথা শোনা যায়, আগে সংস্কার ও বিচার, পরে নির্বাচন। পিটুনি তো আমরাও খেয়েছি, সন্তান তো আমরা হারিয়েছি। হাসিনার বিচার আমরা না করলে কারা করবে। দেশের প্রচলিত আইনে বিচার হবে। বিচারপতিরা তাদের বিবেক ও আইনের মাধ্যমে অপরাধ নির্ধারণ করবেন, এগুলো তাদের দায়িত্ব। আমাদের ইশারায় কিছু হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের স্বার্থে কর্মীদের বিচ্ছিন্ন করবেন না। একসঙ্গে বিভিন্ন সভায় গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আগামী নির্বাচন রংপুরের জন্য একটি পরীক্ষা। পরীক্ষায় এটি প্রমাণ করতে হবে যে বিএনপির মধ্যে কোনো ভাইরাস নেই।

বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা দলের ব্যানারে রাস্তায় নামলে হাসিনা ছাত্রদের আন্দোলনকে অন্যভাবে দমন করার চেষ্টা করত। সেজন্য দলের ব্যানারে আমরা রাস্তায় নামিনি। এই আন্দোলনের প্রথম নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে যায়। যেখানে নির্দেশনা ছিলÑ দল, তারেক রহমান, খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানেরও নাম ব্যবহার করে নয়, সবাই একতাবদ্ধ হয়ে আন্দোলন করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা