× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন আর নেই

রংপুর অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২২:০৯ পিএম

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।

রংপুরের বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন আর আমাদের মাঝে নেই। বুধবার (৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারসহ নানাবিধ রোগে ভুগছিলেন।

রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপীর এলাকায় আকবর হোসেনের জন্ম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি ছিলেন জাতীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে। সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। ১৯৮২ সালে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষানুরাগী হিসেবে আকবর হোসেন লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, নীলকণ্ঠ নিউ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া তিনি রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, শিখা সংসদের সাধারণ সম্পাদক, রংপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা ও সম্মিলিত লেখক সমাজ রংপুরের উপদেষ্টাসহ নানা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের মৃত্যুতে সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় পাবলিক লাইব্রেরি মাঠে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব নীলকণ্ঠ সোটাপীর মাজার এলাকায় দ্বিতীয় জানাজা শেষে নীলকণ্ঠে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা