× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৮:৫২ পিএম

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস যাবত কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সিলেটের গুহানঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জহির আব্বাস খান বলেন, অভিযোগের ভিত্তিতে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিকাল ৩টার পর পল্লী বিদ্যুতের দু'জন সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে আসার পূর্বেই মারা যান এবং আহত আরেক সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা