× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৬:৩৫ পিএম

বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ বুধবার সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। বেলা ২টা ২০ মিনেটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় একই জায়গা থেকে উদ্ধার করে ডুবুরিদল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা