× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ইউনিভার্সিটির বাস, আহত ২৮ শিক্ষার্থী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৫:৪৯ পিএম

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ইউনিভার্সিটির বাস, আহত ২৮ শিক্ষার্থী

চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা