× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় গণমিছিলে জামায়াত নেতার মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৪:৪৬ পিএম

মাওলানা আবুল কালাম। প্রবা ফটো

মাওলানা আবুল কালাম। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গণমিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম (৫৮)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বটতলী শহরে হাজারো মানুষের উপস্থিতিতে মিছিল চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলের অগ্রভাগে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাওলানা আবুল কালাম। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘মাওলানা আবুল কালাম ভাই আমার একদম পাশে ছিলেন। হঠাৎ দেখি তিনি অস্থির হয়ে পড়েছেন। আমরা সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, তিনি আর নেই।’

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

মাওলানা আবুল কালামের আকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ শোকাহত হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়ে নেতাকর্মীরা। পুরো বটতলী শহরে নেমে আসে শোকের ছায়া।

দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আবুল কালাম। তার নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বগুণে তিনি ছিলেন দলের নির্ভরতার প্রতীক। তার মৃত্যুতে লোহাগাড়ার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা