× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে জামায়াতের গণমিছিলে ‘রাজাকার’ স্লোগান দিয়ে হামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৩:৩৮ পিএম

কমলনগরে জামায়াতের গণমিছিলে ‘রাজাকার’ স্লোগান দিয়ে হামলা

লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতে ইসলামীর গণমিছিলে হামলার ঘটনা ঘটেছে। ‘রাজাকার’ স্লোগান দিয়ে হামলা চালানো হয় মিছিলকারীদের ওপর। এতে জামায়াত নেতা আইয়ুব আলীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) মাগরিবের নামাজের পর হাজিরহাট বাজারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়।

চরফলকন ইউনিয়ন জামায়াত নেতা ইউনুছ হাওলাদার জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে সমাবেশে বক্তব্য চলছিল। হঠাৎ ছাত্রলীগ সমর্থিত মোঃ ওমর ও আইমনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল জামায়াতের সমাবেশে এসে ‘রাজাকার, রাজাকার’ বলে গালিগালাজ  করে। তাদের গালিগালাজ শুনে জামায়াতের লোকজন গিয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় তাদের হামলায় হাজিরহাট বাজার শাখা জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব আলী, জামায়াতকর্মী মোঃ হারুন, বাবুল ও মোহনসহ চারজন আহত হন। আহত চারজনের মধ্যে আইয়ুব আলী ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল খায়ের বলেন, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে আমরা মিছিল শেষ করে বক্তব্য রাখছিলাম। এই সময় হঠাৎ ছাত্রলীগ সমর্থিত ওমর ও আইমনের নেতৃত্ব ২০-২৫ জন এসে জামায়াতে ইসলামীকে ‘রাজাকার’ বলে অশ্লীল গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুলিশের সহায়তা নিয়েছি। আমাদের চারজন কর্মী আহত হয়েছেন। 

কমলনগর থানার ওসি (তদন্ত) কামরুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর মিছিলে ওই দুইজন অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করলে স্থানীয়রা তাদেরঅবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিষয়ে তদন্ত চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা